তথ্য প্রযুক্তি ডেস্ক:
সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকের জনপ্রিয়তা এমনিতেই আকাশচুম্বি৷ আর সেই জনপ্রিয়তাকে আরও বাড়ানোর জন্য নয়া পদক্ষেপ নিল জনপ্রিয় এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটি৷
এবার আপনি আপনার ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমেই আপনি আপনার বন্ধু বা প্রিয়জনকে টাকা পাঠাতে পারবেন এক মুহূর্তে৷ মঙ্গলবার ফেসবুকের তরফে এই কথা জানানো হয়েছে৷
ফেসবুকের তরফে জানানো হয়েছে, আগামী মাস থেকেই তারা তাদের এই নয়াপরিষেবাটি চালু করতে চলেছে৷ ফেসবুক ব্যবহারকারীরা মেসেঞ্জারের সাহায্যে ডেভিড কার্ডের মাধ্যমে এই টাকা তার বন্ধু বা প্রিয়জনকে দিতে পারবেন৷ প্রাথমিক ভাবে ইউরোপেই এই পরিষেবা প্রথম শুরু করা হবে৷
তবে কবে নাগাদ এশিয়া তথা ভারতে এই পরিষেবা শুরু করা হবে তা অবশ্য ফেসবুকের তরফে কিছু জানানো হয় নি৷ নয়া এই পরিষেবা চালু হলে ফেসবুকের জনপ্রিয়তা যে বাড়বে তা বলার অপেক্ষা রাখে না৷
