parbattanews

ফের কুতুব‌দিয়ায় পুকু‌রে ডু‌বে শিশুর মৃত্যু

কক্সবাজা‌রের কুতুব‌দিয়ায় ফের পুকু‌রে ডু‌বে শিশুর মৃত্যু হ‌য়ে‌ছে।

সোমবার (১৫ জুলাই) বিকা‌লে বড়‌ঘোপ মুরা‌লিয়া গ্রা‌মে পা‌নি ডু‌বির ঘটনা‌টি ঘ‌টে‌ছে।

হাসপাতাল সূত্র ও স্থানীয় বা‌সিন্দা মোহাম্মদ আবু মুছা কুতুবী ব‌লেন, সোমবার বিকাল সা‌ড়ে ৫টার দি‌কে মুরা‌লিয়া গ্রা‌মের দুলুর ছে‌লে সাখাওয়াত (২) বা‌ড়ির পার্শ্ববর্তী পুকু‌রে ডু‌বে যায়। প‌রে তা‌কে পুকু‌রে সন্ধান পে‌য়ে উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নেয়া হ‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক শিশু‌টি মৃত ব‌লে জানান।

Exit mobile version