parbattanews

ফের পাহাড়ে ভূমিধসের শঙ্কা

দেশের ছয় বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অতিভারী বৃষ্টির কারণে এসব অঞ্চলের কোথাও কোথাও সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও রয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল আবহাওয়া অধিদপ্তর এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সংস্থাটির তথ্যমতে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ সৃষ্টির প্রবণতা অব্যাহত থাকায় আজ দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪–৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (১৮৮ মি.মি./২৪ ঘণ্টা) বৃষ্টিপাত হতে পারে।

এছাড়া ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে এবং চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্স হতে পারে।

Exit mobile version