জামালপুর সীমান্তে

ফের ১৮ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি

fec-image

জামালপুর সীমান্তে আবারও পুশইনের চেষ্টা করেছে বিএসএফ।

সোমবার (৮ জুন) দিবাগত মধ্যরাতে দেওয়ানগঞ্জের বাঘারচর সীমান্তের কুমারেরচর এলাকায় এ ঘটনা ঘটে।

জামালপুর ৩৫ বিজিবি ও স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা করছে বিএসএফ। বিভিন্ন সীমান্তে উত্তেজনার মধ্যেই সোমবার রাতে বাঘারচর ও পাথরের চর সীমান্তের কাছে কুমারেরচর এলাকা দিয়ে ভারতের বিএসএফ সার্চলাইট বন্ধ করে দিয়ে ১৮ জনকে পুশইনের চেষ্টা চালায়। কিন্তু জামালপুর ৩৫ বিজিবি ও স্থানীয়দের কঠোর অবস্থানের মুখে পুশইন প্রচেষ্টা ব্যর্থ হয়। এ ঘটনায় জামালপুর সীমান্তে উত্তেজনা দেখা দেয়। স্থানীয়রা লাঠিসোটা নিয়ে বিজিবির সঙ্গে সীমান্তে অবস্থান নেন। এতে করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর আগে রোববার রাতে বড়াইবাড়ী সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা করলে বিজিবি ও এলাকাবাসীর কঠোর অবস্থানের কারণে তা ব্যর্থ হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েক দিন ধরে ভারতের সীমান্তরক্ষী বাহিনী জামালপুর সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা করছে। জামালপুর ৩৫ বিজিবির কড়া সতর্কতা ও স্থানীয়দের প্রতিরোধের মুখে বারবার এই প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে।

এদিকে জামালপুর বিজিবির আওতাধীন ৭২ কিলোমিটার সীমান্তে ১৫টি বিওপির সদস্যরা রাতদিন টহল দিয়ে যাচ্ছেন। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বাড়তি সতর্কতার পাশাপাশি নিজস্ব গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

বিজিবি ছাড়াও জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা বিজিবির সঙ্গে রাতভর সতর্ক অবস্থানে রয়েছেন।

জামালপুর বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, কয়েক দিন ধরে এই সীমান্ত দিয়ে অবৈধভাবে পুশইনের চেষ্টা করা হচ্ছে। তবে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে বিজিবি সব প্রচেষ্টা ব্যর্থ করে দিচ্ছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পুশইন, বিএসএফ, বিজিবি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন