বগুড়া-৬ আসনে বড় জয়ের পথে তারেক রহমান

fec-image

বগুড়া-৬ (সদর) আসনে নির্বাচনী ফলাফল আসতে শুরু করেছে। প্রাথমিক ভাবে পাওয়া প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে, এই আসনের ৪১টি কেন্দ্রে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ধানের শীষের প্রার্থী তারেক রহমান।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ৪১টি কেন্দ্রে তারেক রহমান পেয়েছেন মোট ৫৬ হাজার ৩৮১ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ২৪ হাজার ৫৩৮ ভোট। এই আসনে সবচেয়ে বেশি ভোট পড়েছে মাটিডালী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।

সেখানে তারেক রহমান পেয়েছেন ১ হাজার ৯৫১ ভোট এবং আবিদুর রহমান সোহেল পেয়েছেন ১ হাজার ০৯৯ ভোট। এরুলিয়া ইউনিয়ন পরিষদ ভবন কেন্দ্রে তারেক রহমান ১ হাজার ৮৩৪ এবং আবিদুর রহমান ১ হাজার ৪ ভোট পেয়েছেন। এছাড়া সেউজগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তারেক রহমান ১ হাজার ৭০ (আবিদুর রহমান ৪২৩), বুজুর্গধামা কেন্দ্রে ১ হাজার ৭১৮ (আবিদুর রহমান ৮৮৩), মেঘাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ হাজার ৫৭১ (আবিদুর রহমান ৬৬০), এবং সরকারি মোস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসা কেন্দ্রে ১ হাজর ৫৪১ ভোট (আবিদুর রহমান ৭৬৫) পেয়েছেন। ঠনঠনিয়া নুরুন আলা নুর ফাজিল মাদরাসার দুটি কেন্দ্রেও বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন ধানের শীষের এই প্রার্থী। এছাড়া বাকি কেন্দ্রে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ৪৩ হাজার ৩৮৬ ভোট ও জামায়াতের প্রার্থী আবিদুর রহমান সোহেল ১২ হাজার ৯৯৫ ভোট পেয়েছেন।

বগুড়া-৬ সদর আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলনের আবু নুমান মো. মামুনুর রশিদ (হাতপাখা), জাসদের আব্দুল্লাহ আল ওয়াকী (তারা) এবং বাসদের দিলরুবা নূরীর (মই) প্রাপ্ত ভোট এসব কেন্দ্রে কয়েকশর নিচে সীমাবদ্ধ রয়েছে।

এর আগে দিনভর উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে বিকাল সাড়ে ৪টা থেকে গণনা শুরু হয়। অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোছা. আছিয়া খাতুন জানান, সাড়ে ৪টা পর্যন্তই এই আসনে ৭১.১৫ শতাংশ ভোট পড়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: তারেক রহমান, বিএনপি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন