parbattanews

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে লক্ষ্মীছড়ি সেনা জোনের উদ্যোগে মানবিক সহায়তা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্ম বার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষ্মীছড়ি সেনা জোনের উদ্যোগে হত-দরিদ্র ও অসহায় জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

সোমবার (১৮ মার্চ) লক্ষ্মীছড়ি জোনের সেনা সদস্যরা মেডিকেল টিম দুর্গম বার্মাছড়ি এলাকায় মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন আল-আমীন সিদ্দিকী বিভিন্ন রোগে আক্রান্ত ৩৬৫ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।

এ সময় এসময় লক্ষ্মীছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর সরওয়ার জাহানসহ পদস্থ সামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Exit mobile version