parbattanews

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে রাঙামাটিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে রাঙামাটিতে শিশু-কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে শিশু একাডেমি মিলনায়তনে জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।

জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা অর্চনা চাকমা, জেলা তথ্য অফিসের সহকারী তথ্য কর্মকর্তা অমিয় কান্তি খীসা।

বক্তারা অনুষ্ঠানে বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। কারণ তাদের উপর আগামীর বাংলাদেশ নির্ভর করছে।

বক্তব্য শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

Exit mobile version