পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির বঙ্গবন্ধুর সোনার বাংলা স্বপ্ন বাস্তবায়নে জনপ্রতিনিধিদের প্রান্তি জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়েছেন।
রোববার (২৩ জুন) দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুকে স-পরিবারে হত্যার পর একুশ বছর বাংলাদেশ অন্ধকারে ছিল। আমাদের গণতন্ত্র নির্বাসনে ছিল। মুক্তিযুদ্ধের চেতনাকে নির্বাসনে পাঠানো হয়েছিল।
খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম ও জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়–য়াসহ জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
