parbattanews

বঙ্গোপসাগরে ৬০ হাজার ইয়াবাসহ ৯ মাঝিমাল্লা আটক

আটক

মুহাম্মদ ছিদ্দিকুর রহমান:
বঙ্গোপসাগর একটি ফিশিং ট্রলারে ৬০ হাজার পিস ইয়াবাসহ ৯ মাঝিমাল্লাকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যরা।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে সের্ন্টমাটিনের পশ্চিমে তিন কিলোমিটার অদূরে অভিযান চালিয়ে ট্রলারসহ তাদের আটক করা হয় বলে জানিয়েছেন কোস্ট গার্ড টেকনাফ স্টেশন কর্মন্ডার লে.ডিকসন চৌধুরী।

তিনি জানান, বৃহস্পতিবার বিকালে মিয়ানমার থেকে সাগরপথে ট্রলার যোগে ইয়াবার পাচারের সংবাদ পেয়ে সের্ন্টমাটিন পশ্চিমে তিন কিলোমিটার অদূরে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ট্রলারসহ ৯ মাঝিমাল্লাকে আটক করা হয়।

আটককৃত জেলেরা হচ্ছে, চট্রগাম জেলার আনোয়ারা থানার মৃত আবদুল কাদেরের ছেলে আবদুল আজিজ (৪৩), মোছামিয়ার ছেলে আবদুল নুর (৩২), খলিল আহমদের ছেলে মো: শফিক (৩৮), ভোলার জেলার চেরাগ আলীর হাওলাদারের ছেলে মহিউদ্দিন (৩০), ঠান্ডা মিয়ার ছেলে হারুন (৩৯), ছালেহ আহমদের ছেলে নুরুল আলম (৫৩), মৃত নাগু মিয়ার ছেলে মো: হামিদ (৩৯) সোবহান আহমদের ছেলে শহিনুর হোসেন (৪৭),ইসমাইলের ছেলে বাবুল (৩৭)।

এ সময় ট্রলারে তল্লাশি চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। ট্রলারসহ আটক মাঝিমাল্লাদের সেন্টমার্টিন জেটি ঘাটে নিয়ে আসা হয়েছে এবং শুক্রবার সকালে তাদের টেকনাফে নিয়ে এসে থানায় হস্তান্তর করা হবে।

Exit mobile version