রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নে একটি পরিবারকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
শুক্রবার (১০এপ্রিল) রাঙামাটি সদর উপজেলা ফেসবুক পেইজ থেকে এমন তথ্য জানা গেছে।
পেইজে উল্লেখ করা হয়, করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলার কার্যক্রমের অংশ হিসেবে নারায়নগঞ্জ থেকে আগত রাঙামাটি সদর উপজেলাধীন বন্দুকভাঙ্গা ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ লেক্ষুছড়া গ্রামের বাসিন্দা বিনয় প্রকাশ চাকমার বাড়ি ১০ এপ্রিল চিহ্নিত করে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়।
