parbattanews

বন্যার প্রভাবে মৎস্য চাষ ও ধানী জমিসহ বান্দরবানের গ্রামীণ সড়কগুলোর ব্যাপক ক্ষতি

Bandarban Pic-4 ,29.7

স্টাফ রিপোর্টার:
বান্দরবানে পাহাড়ী ঢলে ও বন্যায় মৎস চাষ ও ধানী জমির ব্যাপক ক্ষতি হয়েছে। জেলার ৭ উপজেলার শতাধিক মৎস্য বাঁধ ভেঙে গিয়ে কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে। পাশাপাশি শত শত একর ধানী জমির বীজ তলা নষ্ট হয়ে ক্ষতির শিকার হয়েছেন কৃষকরা।

অন্যদিকে বান্দরবান-থানচি, রোয়াংছড়ি সড়কসহ গ্রামীণ সড়কগুলোর পাহাড় ধসে ও রাস্তা ধসে গিয়েছে এবং গ্রামীণ সড়কগুলো ভেঙ্গে যাওয়ায় জনসাধারণের চলাচলে নানা সমস্যার সম্মুখিন হচ্ছেন।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় আমন মৌসুমে ৭৫০ হেক্টর জমিতে বীজতলা নির্মাণ করা হয়েছিল। বন্যায় প্রায় ১০০ হেক্টরের মত বীজতলা তলিয়ে গিয়েছে।

মৎস অফিস সূত্রে জানাগেছে, জেলায় এবারের বন্যায় দু’শ এর বেশী মৎস বাঁধ ডুবে গিয়েছে এবং শতাধিক বাঁধ ভেঙ্গে গেছে। এত চাষীরা কোটি কোটি টাকার ক্ষতির সম্মুখিন হয়েছে।

পৌর এলাকার হফেজ ঘোনার গোগার পাড় সড়ক, চাঁন্দাবাজ পাড়া, কালাঘাটার রুপ নগর, বালাঘাটার ভরাখালী সড়কসহ বিভিন্ন সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে।

এদিকে বন্যার কারণে জেলার এলাকায় কয়েক হাজার টিউবওয়েল ও রিং ওয়েল নষ্ট হয়ে যাওয়ায় বন্যা দুর্গত মানুষ বিশুদ্ধ খাবার পানির সংকটে পড়েছে।

Exit mobile version