বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন টমাস ডুলি। শুক্রবার (২২ মে) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছে।
যুক্তরাষ্ট্র ও জার্মানির দ্বৈত নাগরিক টমাস ডুলি খেলোয়াড় ও কোচ হিসেবে ৪৩ বছর ফুটবলের সঙ্গে যুক্ত। খেলোয়াড়ি জীবনে তিনি ১৯৯৪ সালের বিশ্বকাপে যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে খেলে ছিলেন এবং ১৯৯৮ সালের বিশ্বকাপে দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি ইউর্গেন ক্লিন্সম্যানের অধীনে যুক্তরাষ্ট্র জাতীয় দলের সহকারী কোচ ছিলেন।
আন্তর্জাতিক কোচিং ক্যারিয়ারে ডুলি ফিলিপাইন জাতীয় দলের কোচ ছিলেন। তার নেতৃত্বে ফিলিপাইন দল অপরাজিত থেকে এশিয়ান কাপের মূল পর্বে খেলতে যোগ্যতা অর্জন করে এবং ফিফা র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ অবস্থানে পৌঁছায়। বাংলাদেশের দায়িত্ব নেওয়ার আগে তিনি গায়ানা জাতীয় দলের প্রধান কোচ হিসেবে চার ম্যাচের সবকটিতে জয় নিশ্চিত করেছিলেন।
বাফুফে জানিয়েছে, টমাস ডুলি বাংলাদেশের তরুণ ফুটবলারদের নিয়ে দীর্ঘমেয়াদী দল গঠন ও আন্তর্জাতিক স্তরে দলের ফলাফল উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ শুরু করবেন।
