parbattanews

বাংলা নববর্ষে রাঙামাটি রাজবন বিহারে মহতি পুণ্যানুষ্ঠান অনুষ্ঠিত

বাংলা শুভ  নববর্ষ ১৪৩৩ উপলক্ষ্যে রাঙামাটি রাজবন বিহারে মহতি পুণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে রাজবন বিহারের উপাসক-উপাসিকা কার্য নির্বাহী পরিষদ ও পুণ্যার্থীবৃন্দদের আয়োজনে ধর্মীয় অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এ্যাড: দীপেন দেওয়ান এমপি।

পুণ্যানুষ্ঠান শুরুতে বুদ্ধ পতাকা উত্তোলনে অংশ নেন পার্বত্য মন্ত্রী। এরপর পঞ্চশীল প্রার্থনা করেন বিজয়গিরি চাকমা।

ধর্মীয় অনুষ্ঠানে মন্ত্রী বলেন, এবারের বিঝু শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। যদিও সকলের মধ্যে আর্থিক সংকট ছিলো। হানাহানি বিদ্বেষ ভুলে গিয়ে সকলে মিলে-মিশে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।

ধর্মীয় এ অনুষ্ঠানে বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, হাজার প্রদীপ দান, বিশ্বশান্তি প্যাগোডার উদ্দেশ্যে টাকা দান এবং পুণ্যার্থীবৃন্দদের পরিত্রাণ সূত্র শ্রবন পাঠ করান ধর্মীয় গুরুরা।

এরপর বাংলাদেশী বৌদ্ধ ধর্মীয় গুরু ১৪তম সংঘরাজ শাসনস্তম্ব ভদন্ত ধর্মপ্রিয় মহাস্থবির এবং উপসংঘরাজ ভদন্ত প্রিয়দর্শী মহাস্থবিরকে শ্রদ্ধা নিবেদন এবং স্মারক প্রদান করা হয়।

এসময় রাজবন বিহারের আবাসিক প্রদান প্রজ্ঞালংকার মহাস্থবিরসহ অন্যান্য ধর্মীয়গুরু, উপাসক- উপাসিকা কার্য নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ এবং পুণ্যার্থীবৃন্দরা উপস্থিত ছিলেন।

Exit mobile version