বান্দবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে প্রবল বর্ষণে ও পাহাড়ী ঢলে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাইশারী ইউনিয়ন শাখা।
শুক্রবার (২৩ আগস্ট) বিকাল ৩টায় উপজেলার বাইশারী ইউনিয়নের, পশ্চিম বাইশারী গোদাম পাড়া, দক্ষিন বাইশারী, নারিচ বুনিয়া, ধাবন খালী মার্মা পাড়া সহ বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় সাড়ে তিনশত অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও জেলা আমীর মাওলানা এস এম আবদুস সালাম আজাদ।
তিনি উপস্থিত মারমা পাড়ায় উপজাতীয় লোকজনের মাঝে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্প্রতি বন্ধনে আবদ্ধ। আমরা সকলেই একই পরিবারের সদস্য। আমাদেের কাছে হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান সবই সমান। কোন ভেদাভেদ নাই। বাংলাদেশ জামায়াতে ইসলামের কাছে সকল ধর্মের মানুষ নিরাপদ। আগামীতে আমরা সকলে ভেদাভেদ ভুলে গিয়ে একসাথে দেশ ও দশের উপকারে কাজ করে যাব ইনশাল্লাহ।
এসময় আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা রফিক বশরী, নাইক্ষংছড়ি উপজেলা জামায়াতের সাবেক সভাপতি মো. রফিক, উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা ওমর ফারক সিরাজী, সাধারণ সম্পাদক, আবু নাসের জামায়াত ইসলামীর ইউনিয়ন আমির ইলিয়াছ সওদাগর, সাধারণ সম্পাদক মো. সেলিম, জামায়াত নেতা মাহমুদুল হক বাহাদুর, তৈয়ব উ্ল্লাহ প্রমুখ
