parbattanews

বাইশারীতে ফের অস্ত্রের মুখে রাবার শ্রমিক অপহরণ

অপহরণ
নিজস্ব প্রতিবেদক:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের লম্বাবিল গ্রামের রাবার বাগান থেকে আজ মঙ্গলবার ভোর রাতে ১০-১২ জনের একটি মুখোশধারী দল ওই রাবার বাগানে শ্রমিক রশিদ উল্ল¬াহকে অপহরণ করেছে।

স্থানীয় সূত্রে জানাযায়, মঙ্গলবার ভোরে ১০-১২ জনের সশস্ত্র একটি মুখোশধারী সন্ত্রাসীদল বাইশারী ইউনিয়নের প্রফেসার নাজিম উদ্দিনের রাবার বাগানে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বশির উল্লাহর পুত্র রশিদ উল্লাহ (৩২)কে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। এই ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বাইশারী ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল হক মনু বলেন, রাবার শ্রমিক অপহরণ হওয়ার খবর পেয়ে পুলিশ-প্রশাসনকে অবহিত করেছি। স্থানীয় জনগনের সহায়তায় উদ্ধারে চেষ্ট চালাচ্ছে।

এই বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, বাইশারী এলাকা থেকে অপহরণের খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি থানা,আলীক্ষ্যং পুলিশ ফাড়ী ও বাইশারীর তদন্ত কেন্দ্রের পুলিশ নিয়ে অপহরণকারীদের উদ্ধার অভিযান চালাচ্ছে ।

Exit mobile version