parbattanews

বাইশারীতে সন্ত্রাসীদের তাণ্ডব: কেটে সাবাড় করে ফেলেছে লাখ টাকা মূল্যের আকাশমনি বাগান

Untitled-1 copy (1)

আব্দুল হামিদ:
পার্বত্য জেলা বান্দরবানের বাইশারীতে সন্ত্রাসীরা তাণ্ডব চালিয়ে লাখ টাকা মূল্যের আকাশমনি বাগান কেটে সাবাড় করে ফেলেছে।

ঘটনাটি ঘটেছে বাইশারী ইউনিয়নের উত্তর বাইশারী গ্রামের মো: হোছনের স্ত্রীর শাহাজাহান বেগমের নিজ খতিয়ানভুক্ত সৃজিত আকাশমনি বাগানে।

প্রত্যক্ষদর্শী পার্শবর্তী বাড়ির মালিক মো:ইসলাম ও তার পুত্র মনিরুল হক বলেন, গত বৃহস্পতিবার ৯জুলাই রাত আনুমানিক ২টার দিকে তখন মুশুল ধারে বৃষ্টি হচ্ছিল।ঐসময় গৃহপালিত কুকুরের বিকট শব্দে তারা টচলাইট নিয়ে ঘর হতে বের হয়ে দেখে ৪/৫জন লোক তাদের বাড়ির পার্শ্বে শাহাজাহান বেগমের আকাশ মনি বাগানটি এলোপাতাড়ি দা দিয়ে কাটতে থাকে। লাইটের আলো দেখা মাত্র তারা পালিয়ে যাওয়ার সময় ২জন লোককে স্পষ্ট ছিনতে পারে বলে জানান।

বাগান মালিক শাহাজাহান বেগমের স্বামী মো: হোছন বলেন, সন্ত্রাসীরা ২লাখ টাকার মতো গাছ কেঠে ফেলেছে। তিনি ধারণা করছেন, পার্শ্ববর্তী একজনের সাথে গত কিছুদিন যাবৎ জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। ইতোপূর্বে উক্ত বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় একটি সাধারণ ডায়েরী লিপিবদ্ধ করা হয়েছে বলে জানান।

মৌখিক ও লিখিত অভিযোগের ভিত্তিতে শুক্রবার ২টার সময় বাইশারী তদন্তকেন্দ্রের ইনচার্জ আনিছুর রহমান ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বলেন, অবশ্যই এই সব সন্ত্রাসীদের আইনি আওতায় এনে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version