parbattanews

বাঘমারায় বিপুল পরিমান অবৈধ সেগুন কাঠ উদ্ধার

bandarban-pic-24-9-2016

নিজস্ব প্রতিবেদক :
কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের আওতায় বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের বাঘমারা রেঞ্জের গলাচিপা এলাকায় বিজিবি অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে।

সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি অভিযান চালিয়ে শনিবার বাঘমারার গলাচিপা থেকে জদ্ধ করে। পরে বান্দরবানের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল নোমানের নির্দেশে বাঘমারা রেঞ্জের রেঞ্জ কাঠগুলো হস্তান্তর করা হয়।

এ বিষয়ে রেঞ্জ কর্মকর্তা মো. শাহান শাহ্ নওশাদ বলেন, জোট পারমিটের আড়ালে কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে সেগুন কাঠগুলো পাচারের উদ্দেশ্যে মজুত করছিল।

স্থানীয়রা জানান, বাঘমারা এবং নোয়াপতং রেঞ্জের যৌথ অভিযান পরিচালনা করলে অবৈধ হাজার হাজার ঘনফুট কাঠ মজুত অবস্থায় পাওয়া যাবে।

Exit mobile version