বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং সরকারি ডিগ্রী কলেজ কেন্দ্রে বৃহস্পতিবারের (৪ জুলাই) এইচএসসি পরীক্ষা স্থগিত করেছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
বুধবার (৩ জুলাই) রাঙামাটি জেলা প্রশাসককে দেয়া এক চিঠিতে এ তথ্য জানায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড।
চিঠিতে বলা হয়, বাঘাইছড়ি উপজেলার কাচালং সরকারি ডিগ্রী কলেজ কেন্দ্রে বৃহস্পতিবারের এইচএসসি ইংরেজি ১ম পত্র পরীক্ষা স্থগিত করা হয়েছে।
