রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বিভিন্ন ইউনিয়নে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ১০৯০ জন কৃষকের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর কৃষি প্রণোদনা আওতায় ৫ কেজি বীজ ধান, ১০ কেজি এমওপি সার ও ১০ কেজি ডিএপি সার বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
মঙ্গলবার (৯ জুলাই) সকাল ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব বীজ ও সার বিতরণ করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার।
এসময় বাঘাইছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. তোফায়েল আহম্মেদ উপস্থিত ছিলেন।
