parbattanews

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ

রাঙামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে আবারও বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করা হয়েছে।

রবিবার (২৩ নভেম্বর ) রাতে উপজেলার মারিশ্যা দিঘিনালা সড়কের পতেঙ্গা ছড়ায় মারিশ্যা জোনের সহকারী পরিচালক এডি হাফিজুর রহমান এর নেতৃত্বে অভিযান চালিয়ে ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়।

মারিশ্যা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদ পিএসসি অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মারিশ্যা জোনের সহকারী পরিচালক এডি হাফিজুর রহমান এর নেতৃত্বে বিজিবির একটি চৌকসল দল উপজেলার মারিশ্যা দিঘিনালা সড়কের পতেঙ্গা ছড়ায় অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে বস্তা ফেলে পালিয়ে যায় মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি। পরে ফেলে যাওয়া বস্তায় তল্লাশি চালিয়ে একশ কার্টুন অবৈধ ভারতীয় সিগারেট পাওয়া যায়।

তিনি আরও বলেন, চোরাচালান ঠেকাতে বিজিবির অভিযান নিয়মিত চলবে।

Exit mobile version