parbattanews

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পতেঙ্গা ছড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।

শনিবার (১৪ মার্চ) রাত ১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মো: জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি)-এর দিকনির্দেশনায় সহকারী পরিচালক এডি হাফিজুর রহমানের নেতৃত্বে মারিশ্যা-দিঘিনালা সড়কের ২ কিলোমিটার এলাকায় পতেঙ্গা ছড়ায় অভিযান চালায় বিজিবির একটি চৌকস দল।

এসময় মোটরসাইকেলযোগে দুই পাচারকারী সিগারেট নিয়ে যাওয়ার সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা বিজিবির অবস্থান টের পেয়ে বস্তা ফেলে দ্রুত জঙ্গলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ৬৫ কার্টুনে থাকা ৬৫০ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত সিগারেটের বাজার মূল্য আনুমানিক ১ লাখ ৯৫ হাজার টাকা।

বিজিবি জানায়, সীমান্তে নিরাপত্তা ও চোরাচালান ঠেকাতে বিজিবির অভিযান নিয়মিত চলবে।

Exit mobile version