রাঙ্গামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবি মারিশ্যা জোনের অভিযানে অবৈধভাবে মজুত করা ৭৫ লিটার জ্বালানি তেল (পেট্রোল) জব্দ করা হয়েছে । মঙ্গলবার দুপুরে ঢেবার পাড়া এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব পেট্রোল জব্দ করে বিজিবি।
জব্দ করা জ্বালানির আনুমানিক বাজার মূল্য ৯২৫০ টাকা। মারিশ্যা জোন ২৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি। জ্বালানি তেল জব্দের বিষয়টি নিশ্চিত করে বলেন সীমান্তে নিরাপত্তার পাশাপাশি অবৈধ পাচার রোধে বিজিবি তৎপর রয়েছে। এধরণের অভিযান চলমান থাকবে।
পরে জব্দকৃত জ্বালানি আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
