রাঙ্গামাটির বাঘাইছড়িতে অভিযান চালিয়ে শতাধিক ঘনফুট অবৈধ সেগুন কাঠবোঝাই ২টি চাঁদের গাড়ি (জিপ) আটক করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।
সোমবার (৮ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মারিশ্যা জোনের সহকারী পরিচালক এডি হাফিজুর রহমানের নেতৃত্বে প্রশিক্ষণ টিলা বাঙালি পাড়ায় অভিযান চালায় বিজিবির একটি দল। পরে বিজিবির অভিযানের টের পেয়ে গাড়ি ফেলে পালিয়ে গেলে ১০৪ ঘনফুট অবৈধ সেগুন গোলকাঠ জব্দ করে বিজিবি। আটককৃত যানবাহন ও কাঠের মূল্য আনুমানিক ২৪ লাখ ৬৯ হাজার ৪৮৫ টাকা বলে জানায় বিজিবি।
২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি) আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি সীমান্তে নিরাপত্তার পাশাপাশি অবৈধ চোরাচালান ঠেকাতে তৎপর রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
