parbattanews

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ৬০০ ঘনফুট অবৈধ গোলকাঠ জব্দ

অভিনব কৌশলে বাঁশের ভেলার সাথে ঝুলিয়ে কাচালং নদীতে কাঠ পাচারের সময় অভিযান চালিয়ে ৬০০ ঘনফুট বিভিন্ন প্রজাতির গোল কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।

শুক্রবার (১৪ নভেম্বর) কাঠ জব্দের বিষয়টি নিশ্চিত করেন ২৭ বিজিবি মারিশ্যা জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ।

অভিযানে ২৭ বিজিবি মারিশ্যা জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, ২৭ বিজিবি সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান সহ বনবিভাগ-এর কর্মকর্তা রেজাউল করিম উপস্থিত ছিলেন।

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে এই অবৈধ কাঠ জব্দ করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ১২ লাখ টাকা।

২৭ বিজিবি মারিশ্যা জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, দেশের সম্পদ পাচাররোধ বিজিবি সবসময় তৎপর রয়েছে। চোরাচালান ঠেকাতে এমন অভিযান নিয়মিত চলবে।

Exit mobile version