parbattanews

বাঘাইছড়িতে বিজিবির সৈনিক লাইন উদ্বোধন

রাঙ্গামাটির বাইছড়িতে ২৭ বিজিবি ব্যাটালিয়নের রিভারঘাট পোস্টের নবনির্মিত সৈনিক লাইন শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ ফিতা কেটে নতুন ভবনটির উদ্বোধন করেন।

এ সময় জোনের সহকারী পরিচালক এডি হাফিজুর রহমানসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পোস্ট উদ্বোধন শেষে, মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল জাহিদুল ইসলাম বলেন, সদর দপ্তর বিজিবি এর নির্দেশনা মোতাবেক রিভারঘাট পোস্টটির স্থাপনা নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে।

পোস্ট নির্মাণ কার্যক্রমের মাধ্যমে কর্তব্যরত সৈনিকদের সুন্দর আবাসন ব্যবস্থা ও অভিযানিক এবং প্রশাসনিক কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হবে বলে অধিনায়ক আশাবাদ ব্যক্ত করেন।

Exit mobile version