parbattanews

বাঘাইছড়িতে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

বাংলাদেশ সেনাবাহিনী রাঙামাটির বাঘাইহাট জোন ও বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ত্রাণ সামগ্রি ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

সাজেকের বাঘাইহাট বাজার এলাকায় বন্যায় উদ্বাস্তু ৫০টি পরিবারকে ত্রান সামগ্রি প্রদান করেন সেনাবাহিনীর সিক্স বেঙ্গল।

এছাড়া উপজেলার মধ্যমপাড়া, মাদ্রাসা পাড়ায় ত্রান সামগ্রি ও শুকনো খাবার বিতরণ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার। এসব ত্রাণ সামগ্রির মধ্যে রয়েছে চাউল, ডাল, আলু, লবন, তেল শুকনো খাবার।

উল্লেখ্য, কাপ্তাই বাঁধের গেইট খুলে দেয়া ও বৃষ্টি কমে আসায় জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায়। গত এক সপ্তাহ ধরে এ উপজেলার বেশ কিছু এলাকা পানিতে তলিয়ে যায়।

ক্ষতিগ্রস্তরা আশ্রয় কেন্দ্রে গিয়ে ওঠে। তবে বৃহস্পতিবার বিকেল থেকে দ্রুত পানি নামতে শুরু করে। এরই মধ্যে ডুবে যাওয়া ৫টি সড়ক জেগে ওঠে। বাড়ি ঘর থেকে পানি নেমে যাওয়ায় আশ্রয় কেন্দ্র ছাড়তে শুরু করছে মানুষ।

Exit mobile version