parbattanews

বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে ৯ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

রবিবার (৫ মে) দুপুরে উপজেলা রিটার্নিং কর্মকর্তা সাখাওয়াত হোসেন যাচাই-বাছাই শেষে ৯ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন।

বৈধ প্রার্থীরা হলেন, চেয়ারম্যান প্রার্থী সুদর্সন চাকমা, অলিভ চাকমা, পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী আবদুল কাইয়ুম, দিপ্তিমান চাকমা, নিখিল জীবন চাকমা, বন্ধন আনোয়ার, মুনছুর আলী এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সাগরিকা চাকমা ও সুমিতা চাকমা।

৩য় ধাপে আগামী ২৯ মে বাঘাইছড়ি উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Exit mobile version