parbattanews

বাঘাইছড়িতে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

উপজেলার বটতলী কমিউনিটি সেন্টারে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়

রাঙ্গামাটির বাঘাইছড়িতে অসহায় শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন দুলা মিয়া এন্ড সাবা ওয়েল ফেয়ার ফাউন্ডেশন। শনিবার (১৪ ডিসেম্বর ) সকাল ১১টায় উপজেলার বটতলী কমিউনিটি সেন্টারে এই শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী মোঃ আহসান আবিব জিতু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কম্বল বিতরণ করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু কাইয়ুম, পৌর মেয়র জাফর আলী খান, বাঘাইছড়ি থানার ওসি এম এ মনজুর, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নাজিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন মামুন, অর্থ সম্পাদক হাজী মোঃ ইউনুছ খান, সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় এলাকার হতদরিদ্র ৭০ জন লোককে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাজি মোঃ ইউসুপ।

Exit mobile version