parbattanews

বাঘাইছড়িতে পশু মারার ফাঁদে শিশুর মৃত্যু

chilld-death-pic-17.04.17

নিজস্ব প্রতিনিধি:

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পৌর এলাকায় পোল্ট্রি ফার্মে মুরগী রক্ষার জন্য পশু মরার ফাঁদে দুই বছর সাত মাস বয়সের হারুন রশিদ রায়হান নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শিশু হারুন মধ্যম পাড়া এলাকার বাসিন্দা রাশেদুল ইসলামের ছেলে। সোমবার সকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, রাশেদুল ইসলামের পাশ্ববর্তী এলাকার বাসিন্দা মো. মোরশেদ এবং মো. রুবেলের যৌথ মালিকানায় একটি পোল্ট্রি ফার্ম রয়েছে। ফার্মের মুরগী বন্য পশুদের থেকে রক্ষা করার জন্য রাতে ফার্মের চতুর্দিকে বৈদ্যুতিক ফাঁদ দেয়া থাকে এবং সকালে ফাঁদ খুলে নেওয়া হয়। কিন্তু তারা সোমবার এ ফাঁদ না খুলার কারণে শিশুটি সেখানে খেলতে গিয়ে বৈদ্যুতিক শর্টে মারা যায়।

এ ব্যাপারে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করেনি। তবে পুলিশ বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়রি করেছে।

Exit mobile version