বাঙ্গালহালিয়ায় অজ্ঞাতনামা তরুনীর লাশ উদ্ধার
আলমগীর মানিক, রাঙামাটি:
রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গাল হালিয়া ইউনিয়নের ধলিয়া মুসলিম পাড়া এলাকার গভীর জঙ্গলের ভেতরে অজ্ঞাতনামা এক তরুনীর লাশ উদ্ধার করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ। শনিবার বেলা দুইটার সময় উদ্ধারকৃত লাশের পরনে জিন্সের প্যান্ট ও গায়ে বোরকা পরিহিত এই তরুনীর বয়স আনুমানিক ২৩/২৪ বছর হবে বলে জানাগেছে।
স্থানীয়রা জানায়, জঙ্গলের ভেতরে দুর্গন্ধ পেয়ে একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসি পুলিশকে খবরদিলে পেয়ে চন্দ্রঘোনা থানার পুলিশ ঘটনাস্থলের এসে স্থানীয় জন প্রতিনিধিদের মাধ্যমে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
শনিবার রাত সোয়া ৮ টায়, এই রিপোর্ট লিখা পর্যন্ত সময়ে লাশের সুরতহাল চলছে জানিয়ে চন্দ্রঘোনা থানার এএসআই জাহাঙ্গীর জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ধর্ষণের পর হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে গেছে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা। তারপরও ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।


















