রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় কাপ্তাই জোনের অটল ছাপ্পান্নের উদ্যোগে স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কার্বারীদের নিয়ে এক মত বিনিময় সভা বাঙ্গালহালিয়া সেনা ক্যাম্পে অনুষ্ঠিত হয়েছে।
২২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বেলা ১টায় আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই জোনের জোন উপ অধিনায়ক মেজর মোহাম্মদ শামসুল আরেফিন খাঁন, (পিএসসি)।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন লে. সায়েম, সিনিয়র ওয়ারেন্ড অফিসার মো. শহিদউল্যা, বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমাসহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্য সদস্যা হেডম্যান কার্বারীবৃন্দ।
মতবিনিময় সভায় জোন উপ অধিনায়ক মেজর মোহাম্মদ শামসুল আরেফিন খাঁন পিএসসি বলেন এলাকার শান্তি সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করছে। শান্তি প্রতিষ্ঠালগ্নে এবং মহামারী করোনা সংক্রমণ রোধে সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলতে জনগণকে আরও সজাগ হতে হবে।
