parbattanews

বান্দরবানের লামায় পাচারকালে অবৈধ কাঠ আটক

Bandarban lama- pic 23.8.2013

জমির উদ্দিন:

বান্দরবানের লামায় মাতামহুরী নদীতে পাচারকালে বিপুল পরিমান বিভিন্ন প্রজাতীর অবৈধ কাঠ আটক করা হয়েছে। বনবিভাগ জানায়, গতকাল শুক্রবার ভোররাতে আনসার ব্যাটালিয়ন ও লামা বন বিভাগের একটি যৌথ দল অভিযান চালিয়ে মাতামুহুরী নদীর মিশন ঘাট থেকে গর্জন ও গামারিসহ বিভিন্ন প্রজাতির ৫০০ঘনফুট গোল কাঠ আটক করা হয়। আটককৃত কাঠের বাজার মূল্য প্রায় পাঁচ লাখ টাকা প্রাথমিকভাবে ধারনা করেছে বনবিভাগ।

সুত্র জানায়, মাতামুহুরী নদী পথে অবৈধভাবে কাঠ পাচার হচ্ছে সংবাদের ভিত্তিতে লামা বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ সাঈদ আলী ও ৩৩  আনসার ব্যাটলিয়ানের অধিনায়ক আব্দুল্লাহ আল হাদীর নেতৃত্বে ৮ সদস্যের একটি দল নদীর মিশনঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে গর্জন ও গামারিসহ বিভিন্ন প্রজাতির ৫৭ টুকরা গোল আকারের কাঠ আটক করে। এ ব্যাপারে কাউকে আটক করতে পারেনি আনসার-বনবিভাগ। আটক কাঠের পরিমাণ আনুমানিক ৫০০ ঘনফুট হবে বলে বন বিভাগ জানিয়েছে। লামা বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ সাঈদ আলী জানান, এসব কাঠের মূল্য প্রায় পাঁচ লাখ টাকা। এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।

Exit mobile version