স্টাফ রিপোর্টার:
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে বান্দরবানে অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে বিএনপি ও সহযোগী সংগঠন।
রবিবার পৌর মেয়র ও স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাবেদ রেজার আয়োজনে বিএনপি ও সহযোগী সংগঠনের সহযোগিতায় পৌর কমপ্লেক্সের সামনে নগদ অর্থ বিতরণ করেন প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বিষয়ক সম্পাদিকা ম্য মা চিং।
এসময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ, পৌর মেয়র ও স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাবেদ রেজা, জেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক জসিম উদ্দিন তুষার, শ্রমিক দলের সহ-সভাপতি মো. ইসলাম, সাধারণ সম্পাদক কামাল হোসেন,মৎসজীবী দলের সাধারণ সম্পাদক রেজউর রশিদ রেজা, স্বেচ্ছসেবক দলের যুগ্ন আহবায়ক চনুমং, লিটল বিশ্বাস, মাসুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএনপি সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর বুধবার শহরের বাজার এলাকায় অগ্নিকান্ডের ঘটনায় একটি গুদামসহ আটটি কাঁচাপাকা বসত ঘর পুড়ে যায়। এই আট পরিবারকে তিন হাজার টাকা করে দেয়া হয়েছে।
