parbattanews

বান্দরবানে আসনে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

জাতীয় সংসদ নির্বাচনে দেশের সর্বশেষ ৩০০ নং বান্দরবান আসনে ৪ প্রার্থীর মধ্যে ২ প্রার্থীর জামানত হারিয়েছেন। ন্যূনতম ভোটের সীমা অতিক্রম করতে ব্যর্থ হওয়ায় দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

মূলত বিএনপির হেভিওয়েট প্রার্থীর সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় পার্টি প্রতিদ্বন্দ্বিতা হয়েছে।

জামানত হারনো দুই প্রার্থী হলেন- জাতীয় পার্টির লাঙল প্রতীকের আবু জাফর মো, ওয়ালিউল্লাহ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের আবুল কালাম আজাদ।

জাতীয় নির্বাচনের লাঙল প্রতীক ২ হাজার ৪৩৫ ভোট ও হাতপাখা প্রতীকে ৪ হাজার ৭১৮ ভোট পড়ে।

বিএনপি হেভিওয়েট প্রার্থী সাচিংপ্রু জেরী ভোট পেয়েছেন ১লাখ ৪১ হাজার ৪৫৫ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা কলি এনসিপি প্রার্থী আবু সাঈদ মো. সুজাউদ্দিন পেয়েছে ২৬ হাজার ১৬২ ভোট।

ফলাফলের ১ লাখ ১৫ হাজার ২৯৩ ভোট পেয়ে ৩০০ আসনের নির্বাচিত হয়েছে বিএনপি প্রার্থী সাচিংপ্রু জেরী।

নির্বাচনী বিধি অনুযায়ী, প্রদত্ত মোট ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পেলে সংশ্লিষ্ট প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হারাবে। ওই দুই প্রার্থী নির্ধারিত ভোটের সীমা অর্জন করতে না পারায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

বান্দরবান নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল শুক্কুর বলেন, জাতীয় পার্টি লাঙ্গল ও ইসলামী আন্দোলন হাতপাখা এই দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। দুই প্রার্থী নির্ধারিত ভোটের সীমা অর্জন করতে না পারায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে বলে জানান তিনি।

Exit mobile version