বান্দরবানে ইউপিডিএফের ৬ সন্ত্রাসী গ্রেফতার

fec-image

বান্দরবানের বিভিন্ন স্থানে হয়রানি ও চাঁদাবাজি করার অভিযোগে পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ গণতান্ত্রিক-এর ৬ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গতকাল মঙ্গলবার দুপুরে শহরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে সকালে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটককৃতরা হলেন- খাগড়াছড়ি জেলার মহালছড়ি গ্রামের ছৈছাং ছিড়া চাকমা ছেলে অজিত চাকমা (৩৯), বড় মেরং গ্রামের ধনঞ্জয় চাকমা ছেলে অনিয়ন চাকমা (২৩), কলেজটিলা গ্রামে ভারত চন্দ্র চাকমার ছেলে রিপন চাকমা প্রকাশ রমেশ (৪৪),

বালাঘাটা আমবাগান পাড়া গ্রামে মৃত: মসই মারমার ছেলে ওয়াইসে মারমা (২৮),নীলাচল টেকের পাড়া গ্রামের মৃতঃ ঝলো কুমার তংচঙ্গ্যা ছেলে সুকেন তংচঙ্গ্যা (২৫) ও রাংঙ্গামাটি বিলাইছড়ি সাইজামপাড়া গ্রামে চিতারাম ত্রিপুরা ছেলে বীর কুমার ত্রিপুরা (১৯)।
তারা সকলেই ইউপিডিএফ গণতান্ত্রিক সংগঠনের চাঁদা কালেক্টর হিসেবে দ্বায়িত পালন করে আসছে।

অভিযোগ আছে, বান্দরবান শহরের নাগালে কালাঘাটা, বড়ুয়াটেক, যৌথখামার, বালাঘাটা, মাঝের পাড়া,কানাপাড়া, মিলনছড়িসহ প্রতিটি স্থান থেকে চাঁদা সংগ্রহ করে আসছে সংগঠনের সন্ত্রাসীরা। আটককৃতরা সংগঠনের আত্মপ্রকাশে পর থেকে বিভিন্ন স্থানে চাঁদা কালেক্টর হিসেবে দায়িত্ব পালন করে আসছে।

শুধু সাধারণ মানুষের চাঁদা নয়, এসবের থেকে বাদ যায়নি ঠিকাদার, প্রতিষ্ঠানে কর্মকর্তা,ব্যবসায়ীসহ ক্ষুদ্র কৃষকরা। বিভিন্ন স্পটের এলাকায় গাড়ি থামিয়ে টাকা আদায় আর না দিলে গাড়ি চলাচলের বাধা প্রদান করার অভিযোগ আছে সংগঠনের বিরুদ্ধে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, বান্দরবানের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চাঁদাবাজির সঙ্গে জড়িত অভিযোগে ইউপিডিএফ গণতান্ত্রিক ছয় সদস্যকে আটক করে সেনাবাহিনী। তাদের জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার দুপুরে থানায় সোপর্দ করা হয়। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে।

বান্দরবান জেলা ইউপিডিএফ গণতান্ত্রিক সভাপতি উবামং মারমা বলেন, বিভিন্ন স্থানে সাধারণ মানুষকে হয়রানি ও জোরপূর্বক ভাবে চাঁদাবাজি করায় সংগঠনের ছয় সদস্যকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলাবাহিনী।

এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, ‘ইউপিডিএফ গণতান্ত্রিকের ছয় সদস্যকে থানায় সোপর্দ করেছে সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। আর বিকালে আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বান্দরবান, সন্ত্রাসী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন