parbattanews

বান্দরবানে ইয়াবা ও গাঁজাসহ আটক- ২

Untitled-1

স্টাফ রিপোর্টার:

বান্দরবানের পৌর এলাকায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ মো. কাজিম উদ্দিন (২২) ও হ্যাপি মার্মা (৩৫) নামে দু’জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা ও ৬৫ পিস গাঁজার পুরিয়া উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে বালাঘাটার স’মিল এলাকায় অভিযান চালিয়ে ১০পিস ইয়াবাসহ মো. কাজিম উদ্দিনকে আটক করে।

অন্যদিকে, শুক্রবার রাতে শহরের বরিশাল পাড়া (নদীর পার্শ্ববর্তী) অভিযান চালিয়ে পলাতক আসামি হ্যাপি মার্মা কে ১৫ পিস ইয়াবা ও ৬৫ পিচ গাঁজার পুরিয়াসহ আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

Exit mobile version