parbattanews

বান্দরবানে এনসিপি নেতাদের দলত্যাগ, বিএনপিতে যোগদানের ঘোষণা

বান্দরবানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির একাধিক শীর্ষ ও মাঝারি সারির নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দিতে যাচ্ছেন।

রবিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালত সংলগ্ন বিএনপি কার্যালয়ে বিএনপি ও এনসিপি নেতাদের মাঝে যোগদানের বিষয়ে এই বৈঠক হয়।

ঘণ্টাব্যাপী এই বৈঠকে অংশ নেন বান্দরবানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দল থেকে পদত্যাগকৃত সাবেক জেলা সদস্য সচিব মোহাম্মদ এরফানুল হক ও জেলা বিএনপি সদস্য সচিব জাবেদ রেজাসহ দলের নেতাকর্মীরা।

সূত্র জানায়, স্থানীয় রাজনৈতিক বাস্তবতা, দলের সাথে জোট বাধা ও অন্য জেলার ব্যক্তিকে প্রার্থী দেয়াসহ দলের মধ্যে রয়েছে নানা ক্ষোভ। যা কারণে দলটির নেতারা বিকল্প রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে বিএনপিকে বেছে নিয়েছেন। একই সাথে বৃহত্তর রাজনৈতিক প্ল্যাটফর্মে সক্রিয় ভূমিকা রাখার লক্ষ্যে এনসিপির এসব নেতা বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন। তবে কবে নাগাদ যোগদান দিবে সে বিষয়ে স্পষ্ট করেনি এনসিপি নেতারা।

এনসিপি দলের নেতারা জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তীতে এনসিপিদের একটি স্বপ্ন ছিল। যা নতুন একটি রাজনৈতিক ও রাষ্ট্র ব্যবস্থাপনা জন্য এনসিপির রাজনৈতিক হবে গণভিত্তিক অর্থাৎ নাগরিক ভিত্তি রাজনীতি। কিন্তু এনসিপি জামাতের সঙ্গে জোট করে দলগত ভিত্তি তৈরী হওয়াতে ক্ষোভ বেড়েছে নেতাদের। যার কারণে ভবিষ্যতে এনসিপি স্বতন্ত্র হিসেবে যে বৈশিষ্ট্য থাকার কথা সেটি আর অবশিষ্ট থাকবে না বলে মনে করছেন দলের নেতারা।

জেলা এনসিপি পদত্যাগকারী সাবেক সদস্য সচিব মোহাম্মদ এরফানুল হক বলেন, বান্দরবানে ৭টি উপজেলা এনসিপি দলের শীর্ষ ও মাঝারি নেতারা এখন বিএনপি যোগ দিতে চায়। বিএনপি দলের যোগ দিলে আমাদের যে রাষ্ট্র ব্যবস্থাপনা চেয়েছিলাম ও যে স্বপ্ন দেখেছিলাম সেটি বিএনপি দলের মাধ্যমে সেই স্বপ্নটা ধরে রাখতে পারব বলে আশা করেন তিনি।

এ বিষয়ে জেলা বিএনপির বান্দরবান জেলা সদস্য সচিব জাবেদ রেজা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা শরিক হতে চান, বিএনপি তাদের স্বাগত জানায়। এনসিপির নেতাদের যোগদানে আমাদের সাংগঠনিক শক্তি আরও বাড়বে। আর তাদের যোগদানের বিষয়ে দলের কেন্দ্রীয় ও জেলা আহ্বায়ক মতামত রয়েছে। তাদের সাথে আলোচনা পর সিদ্ধান্ত নেয়া যাবে বলে জানান তিনি।

Exit mobile version