parbattanews

বান্দরবানে এসএসসি পরীক্ষার্থী ৬ হাজার ২৫১ জন

সারাদেশের মতো পার্বত্য জেলা বান্দরবানে শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা ।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি ) সকালে শুরু হওয়া এবারের পরীক্ষায় জেলার ৭টি উপজেলায় ২৫টি কেন্দ্রে মোট ৬ হাজার ২৫১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।

সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে এই পরীক্ষা। পরীক্ষা শুরুর ৩০মিনিট আগে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করে নিজ নিজ আসন গ্রহণ করে।

সকালে বান্দরবান সদরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মিরাসহ প্রশাসনের কর্মকর্তারা।

বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন জানান, বান্দরবানে শান্তিপূর্ণভাবেই এবারের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। নিরাপত্তার জন্য দুটি কেন্দ্র স্থানান্তর করা হয়েছে। ঘুমধুম মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের পরিবর্তে উত্তর ঘুমধুমের দু’টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নেয়া হচ্ছে।

Exit mobile version