
নিজস্ব প্রতিবেদক:
পাহাড়ে অর্থকারী ফসল বৃদ্ধির লক্ষ্য কৃষকদের স্বাবলম্বী করে তুলতে প্রান্তিক ও কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
‘কৃষিই সমৃদ্ধ’ প্রতিপাদ্য বিষয় নিয়ে বান্দরবান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় রবিবার সদর উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সুজন চৌধুরীর সভাপতিত্বে এ বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে কৃষক প্রতিনিধি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, জেলা পরিষদ সদস্য ক্য সা প্রু, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা ডা. আক্কাস মাহমুদ, ভাইস চেয়াম্যান জামাল চৌধুরী ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুকসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
কৃষি অফিস সূত্র জানায়, রবি/২০১৬-১৭ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বান্দরবান সদর উপজেলার ১০৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনা মূল্যে ভুট্টার ২ কেজি বীজ ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।