parbattanews

বান্দরবানে চাকুরী জাতীয়করণের দাবীতে পিএইচপিসির মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
বান্দরবানে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এসোশিয়েসনের (পিএইচপিসি) উদ্যোগে কর্মীদের চাকুরী জাতীয় করণ ও ট্রাস্ট আইন (২২-ঘ) বাতিলের দাবীতে মানববন্ধন করে।

শুক্রবার বান্দরবান প্রেস ক্লাবের সামনে পিএইচপিসির সভাপতি মাসুদ খানের সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে পিএইচপিসির সিনিয়ার সহসভাপতি উসাচিং মার্মা, সাধারণ সম্পাদক অনন্ত কুমার তঞ্চঙ্গ্যা, তাতু বড়ুয়া প্রমুখ বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তরা বলেন, গ্রামীণ পর্যায়ে কমিউনিটি ক্লিনিকে চিকিৎসার মাধ্যমে মা ও শিশুর মৃত্যুর হার কমে এসেছে। ভিশন ২০২১ বাস্তবায়ন ও মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য আওয়ামী লীগ সরকার বদ্ধপরিকর।

তারা আরো জানান, ২০১৬ সালের পর পিএইচপিসির অধিকাংশ কর্মীদের আর চাকুরীর বয়স থাকবেনা। তাই পিএইচপিসি কর্মীদের চাকুরী জাতীয়করণ ও ট্রাস্ট আইন (২২-ঘ) বাতিলের দাবী জানান বক্তারা। পরে পিএইচপিসি কর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সমাবেশ করে।

Exit mobile version