parbattanews

বান্দরবানে জামায়াতের হরতালে পরীক্ষার্থীদের দুর্ভোগ

 Bandarban p s se  ekjimanition   20.11.2013

স্টাফ রিপোর্টার :

জামায়াতের ডাকা হরতালে রবিবার বান্দরবানে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকায় দূর্ভোগে পড়ে ক্ষুদে পরিক্ষার্থীরা। রবিবার পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্র-ছাত্রীদের প্রাইমারী সার্টিফিকেট (পিএসসি) ও মাদ্রসা পড়ুয়া শিক্ষার্থীদের এবতাদায়ীর সমাপনীর বাংলা পরিক্ষা ছিল। কিন্তু জামায়াতের ডাকা হরতালে যান চলাচল বন্ধ থাকায় দুরদুরান্ত থেকে আগত ক্ষুদে পরিক্ষার্থীদের দূর্ভোগের শিকার হতে হয়েছে।

জেলা শহর হতে দূরের শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থী ও শিক্ষার্থীরা যানবাহন সল্পতার কারণে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছতে তাদের অনেক কাটখড় পুড়াতে হয়। দুরপাল্লার ভারী যানবাহন বন্ধ থাকলেও হাল্কা যানবাহনই ছিল তাদের এক মাত্র ভরসা।

চট্টগ্রাম জামায়াতের ডাকা হরতাল চলাকালীন সময়ে বান্দরবান, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি ও ঢাকা সড়কে যাত্রীবাহী বাস চলাচল করেনি। তবে অভ্যন্তরীণ সড়কগুলোতে হাল্কা কিছু যানবাহন চলাচল করছে।

Exit mobile version