স্টাফ রিপোর্টার :
বিভিন্ন টেলিভিশন চ্যানেলে কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত ‘বান্দরবান টিভি রিপোর্টার্স এসোসিয়েশন’ এর ২০১৫-১৬ সালের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন ফরিদুল আলম সুমন (চ্যানেল ২৪) ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন শাহরিয়ার (এনটিভি)। শুক্রবার বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে অ্যাসোসিয়েশনের সদস্যদের কণ্ঠভোটে দুই বছর মেয়াদী এ কমিটি নির্বাচন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মিনারুল হক (এটিএন বাংলা), সহ-সভাপতি আল ফয়সাল বিকাশ (বাংলাভিশন) যুগ্ম সম্পাদক এস. বাসু দাশ (সময় টেলিভিশন), অর্থ সম্পাদক শাফায়াত হোসেন (আরটিভি), দপ্তর সম্পাদক জহির রায়হান (বৈশাখী টেলিভিশন), প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈকত দাশ (ইন্ডিপেনন্ডেন্ট টেলিভিশন)।
এছাড়া সংগঠনের সদস্য হিসেবে রয়েছেন চবাথুই মারমা (একাত্তর টিভি), রফিকুল আলম (যমুনা টিভি), নুরুল কবির (এশিয়ান টিভি), মোহাম্মদ ইসহাক (গাজী টিভি), উসিথোয়াই মারমা (এসএ টিভি), নজরুল ইসলাম টিটু (একুশে টিভি), এন.এ. জাকির (চ্যানেল নাইন)।