parbattanews

বান্দরবানে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ

বান্দরবান পৌরশহরে টিএনটি পাড়া এলাকায় ট্রাক ও মোটর বাইক মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আবু সুফিয়ান(৪০)নামে বাইক চালকের পা ও মাথায় খোলস ভেঙ্গে গেছে।

সোমবার  (২ ফেব্রুয়ারি)সকাল এগারোটায় বান্দরবান- কেরানীহাট সড়কের টিএন্ডটি পাড়া নামক স্থানে এই সংঘর্ষ হয়।

আহতব্যক্তি- ৪নং সুয়ালক ইউনিয়নে ভাগ্যকুল এলাকার মৃত চেরাগ আলী ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, সকাল দিকে ট্রাকটি দ্রুত অবস্থায় কেরানীহাট থেকে বান্দরবান উদ্দ্যেশে আসছিল। অপরদিকে মোটর সাইকেল করে দুজন আরোহী নিয়ে বান্দরবান থেকে এলাকার দিকে ফিরছিলেন। টিএন্ডটি পাড়া নামক স্থানে পৌছালে সড়কের বাক ঘুরানো সময় বাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রাকের নীচে বাইক চাপা পড়লে আবু সুফিয়ানে পা মুচড়ে ভেঙ্গে যায়। পরে স্থানীয়রা উদ্ধার বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করে।

বান্দরবান সদর হাসপাতালে ইমার্জেন্সি সহকারী আবাসিক মেডিক্যাল অফিসার ফারজানা চৌধুরী বলেন, গুরুতর আহত ব্যক্তির মাথায় ফ্রেকচার ও পা মুচড়ে ভেঙ্গে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহেদ পারভেজ বলেন, ট্রাক ও মোটর সাইকেল সংঘর্ষে এক ব্যক্তি গুরুতর আহত হয়ে পা ভেঙ্গে গেছে। ঘটনাস্থল থেকে ট্রাক জব্দ করে থানায় আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

Exit mobile version