parbattanews

বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের শিক্ষা বৃত্তি প্রদান

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ২০১৭-২০১৮ সালের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে অরুণ সারকী টাউন হল প্রাঙ্গণে এই শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোডের ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলামের  সভাপতিত্বে শিক্ষা বৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

এসময় আরও অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ মকসুদুল আমীন প্রমুখ।

এ বছর পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অধীনে কলেজ পর্যায়ে ৩শ’ ১৫ জন শিক্ষার্থীর মঝে ২২ লাখ ৫ হাজার টাকা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৮শ’ ১৭ জন শিক্ষার্থীর মাঝে  ৪১ লাখ ৭০ হাজার টাকা এবং সম্পূর্ণ বান্দরবান জেলার শিক্ষার্থীদের ৭শ’ ৩২ জনের মাঝে ৬৩ লাখ ৭৫ হাজার টাকা প্রদান করা হয়।

এছাড়া বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি জেলার সর্বমোট ২ হাজার ২শ’ ২২ জন শিক্ষার্এীদের মাঝে ১ কোটি ৯৩ লাখ ৩৪ হাজার টাকা প্রদান করা হয়।

Exit mobile version