parbattanews

বান্দরবানে পুলিশ-বিজিবি’র পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৮ব্যবসায়ী আটক: ২৩ রোহিঙ্গা পুশব্যক

BGB pic 23.8.2013

জমির উদ্দিন:

বান্দরবানে পুলিশ-বিজিবি’র পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমান ইয়াবা ও গাঁজাসহ ৮জনকে আটক করেছে। এছাড়াও অবৈধ অনুপ্রবেশের দায়ের ২৩রোহিঙ্গা নাগরিককে আটকের পর পুশব্যাক করেছে বিজিবি। বিজিবি জানায়, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার ১৭বর্ডার গার্ড ব্যাটালিয়নের আওতায় মরিচ্যা যৌথ চেক পোষ্ট এলাকায় নায়েব সুবেদার মোঃ নুরুল ইসলামের নেতৃত্বে বিজিবি’র সদস্যরা মালামাল বোঝায় ১টি ট্রাকে তল্লাশী চালিয়ে ১০ হাজার ৬’শ ৮০পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৪জন পাচারকারীকে আটক করে। এসময় পাচার কাজে ব্যবহৃত (ঢাকামেট্টো ট-১৮-৩৬১৭) ট্রাকটিকেও আটক করা হয়। আটককৃতরা হলেন-মোঃ শফিক (২৫), মোঃ আইয়ুব আলী (৩০), মোঃ আব্দুুর রহমান (৪২) ও মোঃ আবু আহাম্মেদ (২০)। এদের সকলেই কক্সবাজারে টেকনাফের বাসিন্দা। অপরদিকে লামায় গাঁজাসহ ৪ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

লামা-ফাঁসিয়াখালী সড়কের ইয়াংছা চেক পোষ্টের পুলিশ সদস্যরা তল্লাশী চালিয়ে তাদেরকে আটক করে। এ সময় আটককৃতদের কাছ থেকে ২কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটকরা হলো- কক্সবাজারের চকরিয়া উপজেলার সাইফুল ইসলাম (৩২), দিলীপ দেব নাথ (২৮), সুমন চন্দ্র নাথ (২৮) ও মনু নাথ (২০)। পুলিশের জিঙ্গাসাবাদে আটক গাঁজা ব্যবসায়ীরা জানিয়েছেন, তারা উপজেলার লামামুখ এলাকার জনৈক মিজানের নিকটে সরবরাহ করার জন্য গাঁজা নিয়ে যাচ্ছিলেন। দীর্ঘদিন ধরে তারা এ ব্যবসা করে আসছেন।

এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ্ জাহান খাঁন জানান, আটকদের বিরুদ্ধে মাদ্রক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এদিকে ১৭বর্ডার গার্ড ব্যাটালিয়ন কক্সবাজার এর বিজিবি সদস্যরা পৃথক পৃথক অভিযান পরিচালনা করে  নাইক্ষ্যংছড়ি উপজেলার তমব্র“ সীমান্ত এলাকা থেকে ২৩জন অবৈধ অনুপ্রবেশকারী মায়ানমার নাগরিক (রোহিঙ্গা)কে আটক করে। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের নিজ দেশ মায়ানমারে ফেরত পাঠিয়েছে।

Exit mobile version