parbattanews

বান্দরবানে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Bandarban fotboll pic-2.10

নিজস্ব প্রতিবেদক:
বান্দরবানে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৫ শুরু হয়েছে। শুক্রবার স্থানীয় রাজার মাঠে টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর ঊশেসিং এমপি বেলুন উড়িয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আজকের ক্ষুদে ফুটবল খেলোয়াররা আগামী দিনের দেশের সম্পদ। এখান থেকে কৃতিমান খেলোয়ার সৃষ্টি হয়ে দেশের বাইরে নিজেদের অবস্থান তৈরি করে দেশের সুনাম বয়ে আনবে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সারা দেশে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের বালক বালিকাদের ফুটবল খেলার প্রতি আগ্রহ সৃষ্টি করেছেন। খেলার মাধ্যমে শিশুদের শরীর-মন যেমন ভাল থাকবে তেমনি লেখাপড়ার প্রতি মনোযোগ সৃষ্টি হয়। লেখা পড়া করে শুধু শিক্ষিত হলে হবেনা সুশিক্ষিত হওয়ার আহবান জানান তিনি।

এসময় অতিথিদের মধ্যে জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট হরুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ফারুক হোসেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসলাম বেবীসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে জেলার মোট ১৪টি দল অংশ নিয়েছে।

Exit mobile version