parbattanews

বান্দরবানে বজ্রপাতে মা-মেয়ে নিহত

নিহত
নিজস্ব প্রতিবেদক:
বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় বজ্রপাতে মা মেয়ে নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরের এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের সময়ে মা জাহদে বেগম (৩৫) ও মেয়ে নাসিমা আক্তার (১৬) জমিতে কাজ করছিল। বজ্রপাত তাদের আঘাত করলে ঘটনাস্থলে মা-মেয়ের মৃত্যু হয়।

একই এলাকায় কৃষক আশরাফ আলীর একটি গরু ও ছাগল বজ্রপাতে মারা যায়।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বজ্রপাতে মা মেয়েসহ গবাদি পশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।

Exit mobile version