parbattanews

বান্দরবানে বর্ণ্যাঢ্য আয়োজনে পর্যটন দিবস পালিত

Bandarban pic-27.9.2013

নিজস্ব প্রতিবেদক:

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভুমি বান্দরবানে বর্ণ্যাঢ্য আয়োজনে পর্যটন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জেলা প্রশাসকের কার্যালয়ের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ডেপুটি কালেক্টর মো.শামীম হোসেন সভাপতিত্বে অলোচনা সভার প্রধান অতিথি ছিলেন পযর্টন কর্পোরেশনের কর্মকর্তা ও মিলন ছড়ি রির্সোটের প্রতিষ্টাতা হাসান মনসুর ও বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক ওসমান গনি। এসময় এনজিও কর্মকর্তা ও  আবাসিক হোটেল মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভার আগে বর্ণাঢ্য র‌্যালি প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

Exit mobile version