স্টাফ রিপোর্টার :
বান্দরবানে জেলা আওয়ামীলীগের বহিস্কৃত সভাপতি প্রসন্ন কান্তির বিরুদ্ধে চেক প্রতারণার মামলা দাযের করা হয়েছে। বুধবার চীপ জুডিশিয়াল আমলী আদালতে মামলা দায়ের করেন এক ঠিকাদর।
মামলা সূত্রে জানা যায়, চীপ জুডিশিয়াল আমলী আদালতে এন/আই মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১৩৮। মামলা সূত্রে আরো জানা যায়, দীর্ঘ দিন আগে বিভিন্ন সময়ে ঠিকাদর উত্তম কুমার ভট্টাচার্য নিকট হতে ২০ লক্ষ টাকা ধার নেন প্রসন্ন কান্তি তঞ্চগ্যা। টাকা দেয়ার নাম করে দীর্ঘদিন ঘোরাঘুরির পর ৮/১০/২০১৩ তারিখের বান্দরবান সোনালী ব্যাংক শাখায় বিশ লাখ টাকার একটি চেক দেন। কিন্তু প্রসন্ন কান্তি তঞ্চগ্যার ব্যাংক একাউন্টে টাকা না থাকায় ১/১/২০১৪ সালে ব্যাংক ডিস-অনার করে দেয়। বাদীর আর্জি প্রেক্ষিতে আদালত সমন জারী করেছে।
এর পরিপেক্ষিতে পাওনা টাকা আদায়ের জন্য আদালতের আশ্রয় নিয়েছেন বলে জানান উত্তম কুমার ভট্টাচার্য।
