স্টাফ রিপোর্টার :
বান্দরবানে বিএনপি’র দু’গ্রুপ আলাদা আলাদাভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। দশম জাতীয় সংসদ নির্বাচন অবিলম্বে বাতিল, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ও গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবীতে শনিবার জেলা বিএনপি সভাপতি সাচিং প্রু জেরী এবং স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীরের নেতৃত্বে মিছিল ও সমাবেশ করেছে।
১৮ দলের আহবায়ক ও জেলা বিএনপির সভাপতি সাচিং প্রু জেরীর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়ার সহ-সভাপতি অধ্যাপক ওসমান গনি, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, যুগ্ন সম্পাদক মুজিবর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. মাহাতুল হোসেন যত্ন প্রমূখ।
অন্যদিকে, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন যুবদলের সভাপতি মশিউর রহমান মিঠন, পৌর যুবদলের আহবায়ক আইয়ুব খান, ছাত্রদলের দফতর সম্পাদক ফরহাদ হোসেন জিকু প্রমুখ।
এসময় বক্তারা বলেন, প্রহসনমূলক নির্বাচনে সাধারণ মানুষ অংশ গ্রহন করেনি। প্রহসনমূলক নির্বাচনে আওয়ামীলীগ জাল ভোট দিয়ে ৪০% ভোট দিয়েছে বলে গণমাধ্যমে প্রকাশ করছে। দশম জাতীয় সংসদ নির্বাচন অবিলম্বে বাতিল, নেতৃবৃন্দের মুক্তি এবং নির্দলীয় সরকারের অধীনে নতুন করে নির্বাচন করে দ্রুত দেশকে সংঘাতের হাত থেকে মুক্ত করার দাবি জানান। জনগণের মতামতের প্রতিফলন ঘটিয়ে নির্দলীয় নির্বাচনের ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান করেন।
